By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দুর্নীতি

ঝিকরগাছায় প্রতিবন্ধী না হয়েও পাচ্ছেন ভাতা! সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ।

Ahsan
সর্বশেষ আপডেট: September 15, 2026 6:58 pm
Ahsan

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে শারীরিকভাবে প্রতিবন্ধী না হয়েও বিভিন্ন কৌশলে প্রতিবন্ধী ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকৃত প্রতিবন্ধীদের বাদ দিয়ে কিছু সুস্থ ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি এই সুবিধা ভোগ করছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও সামাজিক অনুসন্ধানে জানা যায়, পানিসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহিনীকাঠি গ্রামের কয়েকজন ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ গাজীর ছেলে শাহাজাহান, শাহাজাহানের মেয়ে সুমাইয়া, ইসমাইল মোড়লের মেয়ে সুফিয়া বেগম, নবু মোড়লের মেয়ে ফাতেমা বেগম, আব্দুল গফুরের ছেলে উকিল মিয়া, উকিল মিয়ার ভাগ্নে সাগর হোসেন, মোসলেম গাজীর ছেলে এনামুল ও মনিরুল, মনিরুলের স্ত্রী জেসমিন বেগম এবং তাদের ছেলে রাফিদসহ আরও কয়েকজন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন নিজেদের শারীরিক সমস্যার কথা উল্লেখ করে ভাতা পাওয়ার যৌক্তিকতা তুলে ধরেছেন। এনামুল বলেন, তার পায়ের গোড়ালিতে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। মনিরুলের স্ত্রী জেসমিন বেগম জানান, পড়ে গিয়ে তার কোমরে ব্যথা হয়েছে এবং তার স্বামী ও সন্তানেরও শারীরিক সমস্যা রয়েছে।

শাহাজাহানের মা ও সুমাইয়ার দাদি সখিনা বেগম বলেন, শাহাজাহানের চোখে সমস্যা রয়েছে এবং সুমাইয়া ছোটবেলায় স্বাভাবিকভাবে হাঁটতে পারত না। একইভাবে উকিল মিয়ার ভাইয়ের স্ত্রী মর্জিনা বেগম দাবি করেন, উকিল মিয়া ও সাগরের চোখের সমস্যার কারণে তারা ভাতা পাচ্ছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, “আগেও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী না হয়েও ভাতা গ্রহণের ঘটনা পাওয়া গেছে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ প্রকৃত প্রতিবন্ধী না হলে তার ভাতা বাতিল করা হবে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া অযোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনা হলে সরকারি অর্থের অপচয় হয় এবং প্রকৃত প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তাই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Post Views: 37

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জাবির আল-আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
পরবর্তী খবর সৎ নেতৃত্বের অঙ্গীকারে নির্বাসখোলায় মাঠে মুজাহিদুল, বদলের বার্তা ভোটারদের দ্বারে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন