
নিউজ ডেক্স :
দেশের ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করা হয়, যা একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের মধ্যে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ব্যয়ে এর প্রভাব পড়তে পারে।


