By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

সংবিধান সংস্কারের দাবিতে শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে ১১ দল

Ahsan
সর্বশেষ আপডেট: April 2, 2026 4:20 pm
Ahsan
1 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল কার্যকর করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (৪ এপ্রিল) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জোটের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে দাবি আদায়ে রাজপথের আন্দোলনের বিকল্প নেই বলে মত দেন নেতারা।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামী ৭ এপ্রিল পুনরায় বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় নেতারা সরকারের বিরুদ্ধে সংসদ পরিচালনায় ব্যর্থতা এবং সংবিধান সংস্কারের পরিবর্তে সীমিত সংশোধনী আনার অভিযোগ তোলেন। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকারও সমালোচনা করা হয়।

জোট নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংবিধান সংস্কার এখন সময়ের দাবি, এবং এ দাবি আদায়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

Post Views: 69

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর এপ্রিলেই এলপি গ্যাসে বড় ধাক্কা: ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা, অটোগ্যাসও বাড়ল।
পরবর্তী খবর শাহজাহানপুর পূর্ব থানায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন