By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

অর্থনীতি ও বাণিজ্যজাতীয়

এপ্রিলে জ্বালানি তেলের সংকট নেই, মজুত না করার আহ্বান-জ্বালানি বিভাগ।

Ahsan
সর্বশেষ আপডেট: April 2, 2026 2:23 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :

দেশে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “এপ্রিল মাস জ্বালানি পরিস্থিতির দিক থেকে নিরাপদ অবস্থায় রয়েছে বাংলাদেশ।” ইরান থেকে হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ছেড়ে আসা ৬টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে উল্লেখ করে তিনি জানান, জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির জ্বালানি সরবরাহেও কোনো সংকট থাকবে না।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুতের প্রবণতা পরিহার করলে দেশে কোনো ধরনের সংকট তৈরি হবে না। তিনি নাগরিকদের প্রতি জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়ে বলেন, “এই সময় সবাই সচেতনভাবে জ্বালানি ব্যবহার করলে জাতি উপকৃত হবে।”

সরকার জনগণের স্বার্থ বিবেচনা করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে চলমান অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ১ এপ্রিলই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।

সরকারের পক্ষ থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Post Views: 71

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী ‘থানা দায়িত্বশীল কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত।
পরবর্তী খবর এপ্রিলেই এলপি গ্যাসে বড় ধাক্কা: ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা, অটোগ্যাসও বাড়ল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন