
যশোর প্রতিনিধি:
যশোর শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘থানা দায়িত্বশীল কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সকালে শহরের আরবপুরে এক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও দায়িত্বশীল করার উপর গুরুত্বারোপ করেন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি কে এম আশরাফুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান দায়িত্বশীলদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন, আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে করণীয় বিষয় তুলে ধরা হয়।
কর্মশালাটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


