By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা: ফ্যাসিবাদী পুনরুত্থানের ভয়ংকর ইঙ্গিত।

Ahsan
সর্বশেষ আপডেট: December 17, 2025 7:43 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর সংঘটিত সশস্ত্র হত্যাচেষ্টা গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে ১৮টি ছাত্রসংগঠন। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দফা দাবি উত্থাপন করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এসব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার ও আপোষহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ফলে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনৈতিক বিভাজন সৃষ্টি এবং নিজেদের পুনর্বাসনের নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবেই তার ওপর এই জঘন্য হত্যাচেষ্টায় লিপ্ত হয়েছে বলে দাবি করা হয়।

নেতৃবৃন্দ বলেন, রাজধানীতে প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই সশস্ত্র হামলা প্রমাণ করে যে, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ‘টার্গেট কিলিং’-এর মাধ্যমে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। তারা অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সংগঠিত এই শক্তি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের টার্গেট করছে।

বিবৃতিতে আরও বলা হয়, হত্যাচেষ্টার পাঁচ দিন পেরিয়ে গেলেও হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বহু নেতা-কর্মী জামিনে মুক্ত হয়ে সারাদেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের গুরুতর দুর্বলতার বহিঃপ্রকাশ। আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

একই সঙ্গে কিছু গণমাধ্যম, টকশো ও কলামে পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষে সহানুভূতি তৈরির অপচেষ্টার অভিযোগ তুলে ছাত্রসংগঠনগুলো দাবি করে, এসব কর্মকাণ্ড জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফ্যাসিস্ট এজেন্ডার বাহক সাংবাদিক ও সাংস্কৃতিক তৎপরতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

বিবৃতির শেষাংশে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক এস্টাবলিশমেন্টকে মূল থেকে উৎখাত করার কোনো বিকল্প নেই। এ প্রশ্নে কোনো আপস জাতির ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

Post Views: 88

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শার্শায় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আজীজুর রহমানের মনোনয়নপত্র উত্তোলনে তৃণমূলে গণজোয়ার।
পরবর্তী খবর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে শার্শায় ছাত্র শিবিরের ১৬ দলীয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন