By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে : শামসুজ্জামান দুদু।

Ahsan
সর্বশেষ আপডেট: October 14, 2025 7:13 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “বিএনপিকে ঠেকানোর জন্যই নির্বাচনকে অহেতুক পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই নির্বাচন বিলম্বিত হয়েছে।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “যখনই নির্বাচন হোক না কেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে এবং সরকার গঠন করবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, “আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না। দেশের রাজনৈতিকভাবে সচেতন জনগণ এখন আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না। খাপছাড়া মিছিল বা ঘোষণা দিয়ে কোনো সংগঠন দাঁড়ানো সম্ভব নয়।”

তিনি দাবি করেন, “দিন যত যাবে শেখ হাসিনা সময়ের কাছে তত জবাবদিহির মুখে পড়বেন। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আফসার আহমদ সিদ্দিকীর স্ত্রী ও ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post Views: 84

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর-২ আসনে মাঠ পুনরুদ্ধারে জামায়াত, দখলে নিতে মরিয়া বিএনপি।
পরবর্তী খবর বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, ক্ষমতায় নয় : জাহিদ হোসেন।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন