By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

“ন্যায়–সাম্যের বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” — ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

Ahsan
সর্বশেষ আপডেট: November 19, 2025 5:09 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

১৯ নভেম্বর (বুধবার) বিকাল ৩টায় ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান এবং থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – মাওলানা তরিকুল ইসলাম, আমির গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াত ইসলামি। অনুষ্ঠানটি পরিচালনা করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি ফিরোজ শাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন,
“আগামীর বাংলাদেশ হবে ন্যায়, সাম্য ও ইনসাফের বাংলাদেশ। আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে নয়। যুবসমাজকে বৈষম্য ও চেতনা ব্যবসার ফাঁদ থেকে মুক্ত করতে চাই। যোগ্যতার ভিত্তিতে সবাই কর্মসংস্থানের সুযোগ পাবে।”

তিনি আরও বলেন—
উন্নয়ন কাজে জিরো টলারেন্স,

দলের কর্মী হলেও অন্যায় করলে কোনো তদবীর নয়,

মজলুম-অসহায়দের পাশে থাকা,

জনপ্রতিনিধি হলে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে
ঝিকরগাছা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান বলেন,
“দেশকে সঠিক পথে নিতে হলে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রয়োজন। ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সেই যোগ্যতার মানুষ। তার নেতৃত্বে এ অঞ্চলে শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচারের পরিবেশ তৈরি হবে।”

সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান বলেন,
“বর্তমান সময়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন নিরাপত্তা ও ন্যায়বিচার। ফরিদ সাহেব নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়নসহ প্রতিটি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান বলেন,
“মানুষ আজ পরিবর্তন চায়। যশোর–২ আসনের ভোটাররা এবার সৎ নেতৃত্বকে বেছে নেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে সবার অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হবে।”

অতিথিদের বক্তব্যে সমাবেশস্থলে উৎসাহ–উদ্দীপনা আরও বৃদ্ধি পায়। সাধারণ মানুষ নেতৃবৃন্দকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে এ অঞ্চল উন্নয়ন, শান্তি ও সুশাসনের নতুন দ্বার উন্মোচন করবে।

Post Views: 97

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদের।
পরবর্তী খবর গুম–নিপীড়নবিরোধী ঐক্যের ডাক- সাবিরা নাজমুল মুন্নী।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন