By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

গ্রেফতার

যশোরের কথিত মাদক সম্রাট সম্রাটসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্কাফ সিরাপ।

Ahsan
সর্বশেষ আপডেট: July 27, 2026 10:21 am
Ahsan

নিউজ ডেস্ক :

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ যশোরের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-২, মুন্সিগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মাসেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর সদর উপজেলার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬), পিতা: মো. মোশারফ হোসেন এবং একই এলাকার মো. শরিফুল ইসলাম (২৪), পিতা: মো. তরিকুল ইসলাম।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Post Views: 328

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর বর্ণাঢ্য আয়োজনে আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
পরবর্তী খবর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও-ভাঙচুরের অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন