By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

যশোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ১০ জন আটক

Ahsan
সর্বশেষ আপডেট: June 7, 2026 8:57 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিনিধি, যশোর:

যশোর শহরের ধর্মতলা এলাকায় ফের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে অনুষ্ঠিত এ মিছিলের ছবি সন্ধ্যার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলের ব্যানারে ‘হাজী আলমগীর কবীর সুমন’-এর নাম উল্লেখ ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ২০ থেকে ২৫ জন যুবক ধর্মতলা এলাকায় জড়ো হয়ে যুবলীগের ব্যানারে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও যশোর শহরের ঢাকা রোড, বাবলাতলা, গরীবশাহ ও পোস্ট অফিসপাড়া এলাকায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল ও স্লোগানের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক নেতাকর্মীকে আটক করেছিল।

Post Views: 102

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে যুবকের অকাল মৃ’ত্যু।
পরবর্তী খবর চৌগাছায় স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর গৃহবধূর মৃত্যু।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন