By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ’শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।

Ahsan
সর্বশেষ আপডেট: January 22, 2026 7:24 pm
Ahsan
2 মিনিট পড়ুন

শার্শা (যশোর) প্রতিনিধি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে যশোরের শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নাভারণ দারুল আমান ট্রাস্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নাভারণের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি মোঃ খালিদ ইবনে খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিমের অর্থসম্পদ সম্পাদক ইয়াছিন আরাফাত এবং এইচআরডি সম্পাদক আবুজর হোসেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ খালিদ ইবনে খলিল বলেন,
“শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। এটি কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বারবার নির্বাচন পিছিয়ে দিয়ে ছাত্রসমাজকে নেতৃত্বশূন্য করে রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন,
“ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি সাংবিধানিক ও নৈতিক মাধ্যম। অবিলম্বে শাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

সমাবেশে অন্যান্য বক্তারাও শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

Post Views: 109

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় ধানের শীষের জোয়ার, বারাকপুর বাজারে সর্বদলীয় মানুষের স্বতঃস্ফূর্ত পথসভা।
পরবর্তী খবর যশোর-৩ আসনে জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী প্রচারণা শুরু।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন