By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিক

২৮ অক্টোবর লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: October 28, 2025 5:33 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত লগি-বৈঠা তাণ্ডবে নিহত নিরীহ মানুষদের স্মরণে এবং সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ঝিকরগাছার বিক্রয়গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি যশোর–বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যাপক জয়নাল আবেদীন, শুরা ও কর্মপরিষদ সদস্য যশোর। অধ্যাপক হারুন আর রশীদ, নায়েবে আমীর ঝিকরগাছা উপজেলা জামায়াত।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়। আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন যে বর্বরোচিত হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, তা মানবতা ও গণতন্ত্রের প্রতি এক চরম আঘাত।

তারা বলেন, নিরস্ত্র ও শান্তিপূর্ণ মিছিলকারীদের ওপর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল—যা পৃথিবীর ইতিহাসেও বিরল ঘটনা। এত বছর পার হলেও সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।

বক্তারা আরও বলেন, ইসলামপ্রিয় জনগণের রক্ত বৃথা যায়নি। শহীদদের আত্মত্যাগই আজকের ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অনুপ্রেরণা। তারা অবিলম্বে লগি-বৈঠা হত্যাকাণ্ডের দায়ীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত ছিল।

Post Views: 96

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর লগি-বৈঠা আন্দোলনের ১৯ বছর: স্মরণে রক্তাক্ত ২৮ অক্টোবর।
পরবর্তী খবর দূষণমুক্ত শহর গড়ি, সুন্দর সমাজ তৈরি করি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন